জাতীয়

নির্বাচন ঘিরে দেড় মাসে ২৭৪ সহিংস ঘটনা, হত্যাকাণ্ড ৫: প্রেস উইং

মো: দেলোয়ার হোসাইন ফেব্রুয়ারি ০২, ২০২৬ 0

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত দেড় মাসে দেশে ২৭৪টি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন এবং প্রার্থীর ওপর সরাসরি হামলার ঘটনা ঘটেছে ১৫টি।

 

সোমবার (২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ১২ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন ঘিরে মোট ২৭৪টি সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ভীতি প্রদর্শন বা আক্রমণাত্মক আচরণের ঘটনা ১৬টি, প্রার্থীর ওপর হামলা ১৫টি এবং হত্যাকাণ্ডের ঘটনা পাঁচটি।

 

এ ছাড়া প্রতিদ্বন্দ্বী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ৮৯টি, অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা তিনটি, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা নয়টি এবং প্রচার কাজে বাধা দেওয়ার ঘটনা ২৯টি।

 

নির্বাচন সংশ্লিষ্ট অফিস ও প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ২০টি। পাশাপাশি অবরোধ ও বিক্ষোভের ঘটনা ১৭টি, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা একটি এবং অন্যান্য ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে ৭০টি।

 

বিজ্ঞপ্তিতে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সংঘটিত সহিংসতার পরিসংখ্যানও তুলে ধরা হয়। এতে বলা হয়, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এক মাসে (২১ ডিসেম্বর ২০২৩ থেকে ১০ জানুয়ারি ২০২৪) ৫৩৪টি সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় ৪৬০ জন আহত এবং ছয়জন নিহত হন। তখন ভাঙচুরের ঘটনা ছিল ১০২টি, অগ্নিসংযোগের ঘটনা ১১৮টি এবং ককটেল, পেট্রোল বোমা বিস্ফোরণ ও গুলির ঘটনা ছিল ৩০টি।

 

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ২২ দিনে ৪১৪টি সহিংসতার ঘটনা ঘটে। এতে আহত হন ৭৮০ জন এবং নিহত হন ২২ জন। সে সময় ভাঙচুরের ঘটনা ছিল ২৩৪টি, অগ্নিসংযোগ ১৫৫টি এবং ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে ১৪৩টি।

 

এ ছাড়া ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১২ দিনে ৫৩০টি সহিংসতার ঘটনা ঘটে। ওই সময় আহত হন ৩১৫ জন এবং নিহত হন ১১৫ জন। তবে তখন ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরণসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

Popular post
হাইকোর্টের রুল জারি, কৃষি ব্যাংকের পদোন্নতি কেন অবৈধ নয়

বাংলাদেশ কৃষি ব্যাংকে পদোন্নতিতে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি সংক্রান্ত যেকোনো কার্যক্রম অবৈধ হিসেবে গণ্য হবে। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকটির ১০ম গ্রেডের পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ন্যায্য পদোন্নতির দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছিলেন। দাবি আদায়ে বারবার কর্তৃপক্ষের কাছে আবেদন ও মানববন্ধন করেও সাড়া না পেয়ে তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন। সূত্র জানায়, পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা গত বছরের ১৪ সেপ্টেম্বর (শনিবার) ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ছুটির দিনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন, যাতে গ্রাহকসেবা ব্যাহত না হয়। তাদের দাবির প্রতি সহানুভূতি প্রকাশ করে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে তিন মাস পার হলেও প্রতিশ্রুত আশ্বাস বাস্তবায়িত না হওয়ায় তারা পুনরায় ওই বছরের ৩০ নভেম্বর মানববন্ধনের আয়োজন করেন। এতে সারা দেশের শাখা থেকে ১২০০–এর বেশি কর্মকর্তা অংশ নেন। পরদিন (১ ডিসেম্বর) বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী পদোন্নতির বিষয়ে মৌখিক আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মস্থলে ফিরে যান। পরে কর্মকর্তাদের জানানো হয়, সুপারনিউমারারি পদ্ধতিতে মার্চের মধ্যে পদোন্নতির বিষয়টি সমাধান করা হবে। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। অন্যদিকে অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংকে ইতোমধ্যে মোট ৭,৩১৬ কর্মকর্তা এই পদ্ধতিতে পদোন্নতি পেয়েছেন, যা অর্থ মন্ত্রণালয়ও অনুমোদন করেছে। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই উদাসীনতা তাদের প্রতি কর্মীবান্ধবহীন মনোভাব ও কর্তৃপক্ষের অনীহারই প্রকাশ। তারা বলেন, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পরিবর্তন এলেও কৃষি ব্যাংকে আগের প্রশাসনিক কাঠামো অপরিবর্তিত রয়ে গেছে, যা ন্যায্য দাবি আদায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের অভিযোগ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ও মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন একাধিক বৈঠকে আশ্বাস দিলেও বাস্তব পদক্ষেপ না নিয়ে বরং আন্দোলনের নেতৃত্বদানকারী কর্মকর্তাদের হয়রানি ও নিপীড়ন করা হয়েছে। ফলে তারা বাধ্য হয়ে এ বছরের চলতি মাসে হাইকোর্টে রিট দায়ের করেন (রিট মামলা নং: ১৬৪২৮/২০২৫, মো. পনির হোসেন গং বনাম রাষ্ট্র ও অন্যান্য)। এর পরিপ্রেক্ষিতে গত ১৬ অক্টোবর হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের পদোন্নতিতে দেখা দেওয়া অনিয়ম ও অসঙ্গতি কেন অবৈধ ঘোষণা করা হবে না। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, রুল নিষ্পত্তির আগে কোনো পদোন্নতি কার্যক্রম শুরু করা হলে তা অবৈধ ও আদালত–অবমাননার শামিল হবে। রিটে বলা হয়েছে, সাম্প্রতিক পদোন্নতিতে ১০৭৩ জন কর্মকর্তা (ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে মূখ্য কর্মকর্তা) এবং ৫১ জন মূখ্য কর্মকর্তা (ঊর্ধ্বতন মূখ্য কর্মকর্তা পদে) অনিয়মের মাধ্যমে পদোন্নতি পেয়েছেন। এদিকে জানা গেছে, পূর্বে দুর্নীতির অভিযোগে আলোচিত মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক জাহিদ হোসেন এখনো পদোন্নতি কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পদোন্নতি–বঞ্চিত কর্মকর্তারা বলেন, হাইকোর্টের নির্দেশ অমান্য করে যদি পুনরায় অনিয়মের পথে যাওয়া হয়, তাহলে তা আদালতের অবমাননা ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে। তারা আশা করছেন, এ বিষয়ে দ্রুত ন্যায়বিচার ও সমাধান মিলবে। 

কৃষি ব্যাংকে পদোন্নতি বিতর্ক : উদ্বেগে দুই শতাধিক কর্মকর্তা

বাংলাদেশ কৃষি ব্যাংকে সাম্প্রতিক সময়ে পদোন্নতি ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি অরাজনৈতিক সংগঠন ‘বৈষম্য বিরোধী অফিসার্স ফোরাম’ এর কেন্দ্রীয় আহ্বায়ক মো. পনির হোসেন ও সদস্য সচিব এরশাদ হোসেনকে শৃঙ্খলাজনিত মোকদ্দমা এবং মুখ্য সংগঠক মো. আরিফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মুখপাত্র তানভীর আহমদকে দুর্গম অঞ্চলে বদলি করা হয় এবং সারাদেশের দুই শতাধিক কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করা হয়েছে। অভিযোগ রয়েছে যে, মো. আরিফ হোসেনকে বরখাস্ত করার নথিতে তাকে ‘ব্যাংক ও রাষ্ট্রবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে, অথচ ব্যাখ্যা তলবপত্রে বলা হয় তিনি ‘রাজনৈতিক কাজে তহবিল সংগ্রহ করেছেন।’ ফরেনসিক বিশ্লেষণ অনুযায়ী, তার ব্যাখ্যাতলবের জবাব প্রদানের পরও বরখাস্ত চিঠি আগেই তৈরি করা হয়েছিল, যা অনেক কর্মকর্তার মধ্যে প্রশ্ন তোলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মহাব্যবস্থাপক জানিয়েছেন, সরকারি কর্মকর্তারা যদি সংবিধান বা আইন অনুযায়ী দায়িত্ব না পালন করেন, হাইকোর্ট তাদের ক্ষমতা প্রয়োগ বা অপব্যবহার রোধের জন্য আদেশ দিতে পারে। অন্য একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এ সিদ্ধান্তের পেছনে ব্যাংকের ফ্যাসিস্ট সরকারের সহযোগী একটি সিন্ডিকেট রয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, পদোন্নতি ও ন্যায়বিচারের জন্য আন্দোলন এবং আইনি লড়াই চলবে। ভুক্তভোগী কর্মকর্তারা শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার কাছে এ বিষয়ে প্রতিকার চাইবেন। এ ব্যাপারে মো. আরিফ হোসেন ও পনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।   

কৃষি ব্যাংকের ‘ভুয়া সিবিএ সভা’ ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশ কৃষি ব্যাংকে একটি ভুয়া কর্মচারী ইউনিয়নের সভায় জোরপূর্বক কর্মকর্তাদের অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্যাংকের ভিজিল্যান্স স্কোয়াডের ঊর্ধ্বতন কর্মকর্তা তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ হোসেন। গত ২০ অক্টোবর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশেষ সাধারণ সভা’ নামে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) নামে তারা এটির আয়োজন করে।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান ও উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তারা প্রকাশিত খবরের মাধ্যমে ভুয়া নেতাদের কার্যকলাপ সম্পর্কে অবগত হয়ে অনুষ্ঠানটি বয়কট করেন। অভিযোগ রয়েছে, তাসলিমা আক্তার লিনা হেড অফিসের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা এবং তার স্বামী মিরাজ হোসেন পুরুষ কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ওই সভায় অংশগ্রহণে বাধ্য করেন। অংশগ্রহণে অস্বীকৃতি জানালে বদলি বা পদোন্নতি রোধের হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। হেড অফিসের কয়েকজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, লিনা তার স্বামীর প্রভাব খাটিয়ে নারী সহকর্মীদের ওপর দীর্ঘদিন ধরে অনৈতিক প্রভাব বিস্তার করে আসছেন। কেউ আপত্তি জানালে মিরাজের সহযোগীরা এসে অশালীন আচরণ ও গালিগালাজ করে থাকে বলেও অভিযোগ ওঠে। এ ছাড়া, লিনা ‘উইমেনস ফোরাম’ নামে একটি সংগঠন গড়ে মাসিক চাঁদা সংগ্রহ করছেন বলেও অভিযোগ রয়েছে। তার এই কর্মকাণ্ডে অনেক নারী কর্মকর্তা বিব্রতবোধ করলেও চাকরির স্বার্থে নীরব থাকছেন। অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ সহায়তায় তাসলিমা আক্তার লিনা ও তার স্বামী মিরাজ ব্যাংকের অভ্যন্তরে প্রভাব বিস্তার করছেন। এ ঘটনায় নারী কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে তাসলিমা আক্তার লিনা ও মিরাজ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে তাসলিমা আক্তার লিনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি, অভিযোগগুলো ভিত্তিহীন। অন্যদিকে, মিরাজ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কৃষি ব্যাংকে ভুয়া সিবিএ নেতাদের কোটি টাকারও বেশি চাঁদাবাজি

অভিনব কায়দায় চাঁদাবাজিতে নেমেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের একদল ভুয়া সিবিএ নেতা। অভিযোগ উঠেছে, তারা বিশেষ সাধারণ সভা আয়োজনের নামে সারা দেশের শাখাগুলো থেকে কোটি টাকারও বেশি চাঁদা আদায় করছে। তথ্যসূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ), রেজি. নং বি-৯৮৫-এর নাম ব্যবহার করে আগামী ২০ অক্টোবর ‘বিশেষ সাধারণ সভা’ শিরোনামে একটি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেয় একদল ভুয়া নেতা। এ উপলক্ষে তারা ব্যাংকের প্রায় ১ হাজার ২৫০টি ইউনিট থেকে ১০-২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে ১ কোটি ২৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উঠে। গোপন সূত্র জানায়, তাদের নিয়ন্ত্রিত লোকজন শাখা পর্যায়ে বদলি ও পদোন্নতির ভয় দেখিয়ে টাকা আদায় করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উপ-মহাব্যবস্থাপক জানিয়েছেন, তারা এসব কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করলেও এ সিন্ডিকেটের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছেন না। এ ঘটনায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেনের প্রত্যক্ষ মদদ ও আস্কারায় চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত আমন্ত্রণপত্রে দেখা গেছে, ভুয়া সভাপতি দাবিকারী কৃষি ব্যাংকের সাবেক পিয়ন ফয়েজ আহমেদ ও ভুয়া সাধারণ সম্পাদক মিরাজ হোসেন স্বাক্ষরিত পত্রে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উদ্বোধক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিমকে আমন্ত্রণ জানানো হয়েছে। কয়েকজন মহাব্যবস্থাপক জানান, তারা বিভিন্ন শাখা থেকে চাঁদা আদায়ের অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি ব্যবস্থাপনা পরিচালক অবগত আছেন বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত হওয়ায় তারা কার্যত কিছু করতে পারছেন না। অনুসন্ধানে জানা যায়, এর আগেও একই সিন্ডিকেট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রায় ৫০ লাখ টাকা চাঁদা আদায় করেছিল। সেই টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চাঁদাবাজ ও তাদের মদদদাতাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তারা বহিরাগত অনুপ্রবেশকারী। বাংলাদেশ কৃষি ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা এসব ভুয়া সিবিএ নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবাঞ্ছিত ঘোষণা দাবি করেছেন। তাদের আশঙ্কা, এসব কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব আসন্ন জাতীয় নির্বাচনে পড়তে পারে।  

হালিম হত্যার আসামিরা পলাতক, ধামাচাপা দিচ্ছে প্রশাসন

বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ে সংঘটিত এজাহারভুক্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফয়েজ উদ্দিন আহমেদ ও মিরাজ হোসেন পলাতক রয়েছেন। ব্যাংক প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। খুনের শিকার কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল হালিম ছিলেন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। মামলার বিবরণ অনুযায়ী, ১ নম্বর আসামি হিসেবে অবসরপ্রাপ্ত পিয়ন ফয়েজ উদ্দিন আহমেদ এবং ২ নম্বর আসামি মিরাজ হোসেনের নাম রয়েছে। তারা বর্তমানে নিজেদের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রভাব বিস্তার করছেন। ব্যাংক সূত্রে গেছে, তারা চাঁদাবাজি, ঘুষ আদায় ও নানা অনিয়মের সঙ্গে জড়িত। সূত্র জানায়, ব্যাংকের ভেতরে একটি সিন্ডিকেটের প্রভাবেই এসব আসামিরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। এই সিন্ডিকেটের নেতৃত্বে আছেন মানবসম্পদ বিভাগের ডিজিএম জাহিদ হোসেন। এতে আরও যুক্ত রয়েছেন ডিজিএম সৈয়দ লিয়াকত হোসেন, হাবিব উন নবী, ডিএমডি খালেকুজ্জামান জুয়েল ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। গত বছরের ১৮ ডিসেম্বর রাতে মতিঝিলের বিমান অফিসের সামনে আব্দুল হালিমের মৃত্যু হয়। পরদিন সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মতিঝিল থানার উপ-পরিদর্শক সজীব কুমার সিং সুরতহাল প্রতিবেদন তৈরি করে জানান, পুরনো সহকর্মীদের সঙ্গে বিরোধের জেরে ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রাত ১টা ৪০ মিনিটে হাসপাতালে মারা যান। হালিমের ছেলে ফয়সাল বলেন, তার বাবা ২০১৪ সাল থেকে কৃষি ব্যাংক সিবিএর সভাপতি ছিলেন এবং বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করতেন। ইউনিয়নের নেতৃত্ব ও পদ নিয়ে সহকর্মীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গত নভেম্বরেই মতিঝিল থানায় একটি জিডি (নং ০৫/১১/২০২৪ - ৩৩৫) করেছিলেন তার বাবা। তিনি আরও বলেন, বুধবার রাতে আমার বাবাকে তার অফিসের সহকর্মীরা মারধর করে হত্যা করেছে। সিবিএর বর্তমান সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জানান, ২০১৪ সালে আমরা নির্বাচিত হই। এরপর আর কোনো নির্বাচন হয়নি। কিন্তু গত ৫ আগস্ট বিনা নির্বাচনে নতুন কমিটি ঘোষণা করে আমাদের অফিস দখল করে নেয় ফয়েজ ও মিরাজ। এ নিয়ে মামলা চলছে। মামলার তথ্য অনুযায়ী, আসামিরা অস্থায়ী জামিনে ছিলেন। সম্প্রতি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এছাড়া আরও কয়েকজন পলাতক রয়েছেন—যাদের মধ্যে আছেন ড্রাইভার সাইফুল, শাহেদ, ডাটা এন্ট্রি অপারেটর মেহেদী ও অবসরপ্রাপ্ত ক্লিনার সিরাজ। এদিকে, মামলার ২ নম্বর আসামি মিরাজ হোসেন নৈমিত্তিক ছুটির আবেদন করে পালিয়ে বেড়াচ্ছেন। যদিও ওয়ারেন্টভুক্ত আসামির নৈমিত্তিক ছুটি পাওয়ার কোনো এখতিয়ার নেই। মানবসম্পদ বিভাগের উপমহাব্যবস্থাপক এ বিষয়ে বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেন।  কিন্তু স্থানীয় মুখ্য কার্যালয়ের প্রধান মহাব্যবস্থাপক জানান, তিনি কোনো মন্তব্য করতে চান না। কারণ ব্যবস্থাপনা পরিচালক মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। অভ্যন্তরীণ এই পরিস্থিতিতে কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

ছবি: সংগৃহীত
দুর্নীতির সঙ্গে কোনো 'কম্প্রোমাইজ নয়':ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী

রাজধানীতে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, দেশের প্রশাসনিক ব্যবস্থায় কোনোভাবেই দুর্নীতির সঙ্গে আপস করা হবে না।   প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো সুশাসন এবং স্বচ্ছতা। তাই প্রশাসনের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তিনি জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, জনগণের সেবা দ্রুত, সহজ ও হয়রানিমুক্তভাবে পৌঁছে দিতে হবে, যাতে সাধারণ মানুষ সরকারের প্রতি আস্থা রাখতে পারে।   তিনি আরও বলেন, মাঠ প্রশাসন সরকারের নীতি বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, সময়মতো কাজ শেষ করা এবং মান বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোথাও অনিয়ম বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে বলেও তিনি নির্দেশ দেন।   ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন। তিনি বলেন, জনগণের সমস্যাকে অগ্রাধিকার দিয়ে সমাধান করতে হবে এবং সরকারি সেবাকে আরও জনবান্ধব করতে হবে।   সব মিলিয়ে, ডিসি সম্মেলনে দেওয়া প্রধানমন্ত্রীর এই বক্তব্যে প্রশাসনে কঠোর শৃঙ্খলা, স্বচ্ছতা এবং দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি আরও একবার স্পষ্টভাবে উঠে এসেছে।

মোঃ নাহিদ হোসেন মে ০৪, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

সৌদিতে পৌঁছালেন প্রায় ৪৫ হাজার বাংলাদেশি হজযাত্রী

ছবি: সংগৃহীত

ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

ছবি: সংগৃহীত

বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প পুনর্মূল্যায়নে যাচ্ছে সরকার

ছবি: সংগৃহীত
‘সোনালি’ নামে ব্রয়লার বিক্রি: বাজারজুড়ে প্রতারণার ফাঁদ

দেশি মুরগির স্বাদের কাছাকাছি এবং উৎপাদনে তুলনামূলক লাভজনক হওয়ায় ‘সোনালি’ মুরগি দীর্ঘদিন ধরেই ভোক্তাদের কাছে জনপ্রিয়। তবে এই জনপ্রিয়তাকেই পুঁজি করে বাজারে ছড়িয়ে পড়েছে এক নতুন প্রতারণা—সোনালির নামে ব্রয়লার বা তথাকথিত ‘কালার বার্ড’ বিক্রি।   রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, যেখানে সাধারণ ব্রয়লারের দাম ২০০–২২০ টাকা কেজি, সেখানে সোনালি বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৮০ টাকায়। এই বড় দামের ব্যবধানই অসাধু ব্যবসায়ীদের সুযোগ করে দিচ্ছে। অনেক বিক্রেতা স্বীকারও করছেন, চাহিদা মেটাতে না পেরে তারা অন্য জাতের মুরগিকে সোনালি বলে বিক্রি করছেন।   আসল সোনালি মুরগির উৎপত্তি মিসরীয় ফাউমি ও আমেরিকান রোড আইল্যান্ড রেড জাতের সংকরায়নে। এর মাংস দেশি মুরগির মতো আঁশযুক্ত ও স্বাদে উন্নত। কিন্তু দ্রুত মুনাফার আশায় খামারিরা সোনালির সঙ্গে বাণিজ্যিক ব্রয়লার জাত যেমন ‘স্যাসো’ বা ‘টাইগার’ মিশিয়ে তৈরি করছেন ‘কালার বার্ড’।   এই হাইব্রিড মুরগি খুব দ্রুত বড় হয়—মাত্র ৬০ দিনে প্রায় এক কেজি ওজন হয়, যা প্রকৃত সোনালির ক্ষেত্রে সম্ভব নয়। বাহ্যিকভাবে কিছুটা মিল থাকলেও পালকের রঙে বৈচিত্র্য এবং রান্নার পর মাংসের গুণাগুণে পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। আসল সোনালির মাংস শক্ত ও সুস্বাদু, যেখানে কালার বার্ড রান্নার পর ব্রয়লারের মতো নরম ও পানসে হয়ে যায়।   পুষ্টিগুণের দিক থেকেও সোনালি এগিয়ে। গবেষণায় দেখা গেছে, সোনালির মাংস কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে সহায়ক। অন্যদিকে কালার বার্ডে ফ্যাটি এসিড বেশি থাকায় তা দ্রুত সতেজতা হারায়।   এই পরিস্থিতিতে বাজারে আস্থার সংকট তৈরি হয়েছে। ফলে অনেক ক্রেতা বাধ্য হয়ে বেশি দাম দিয়ে সুপারশপ থেকে ‘বিশ্বস্ত’ সোনালি কিনছেন। এতে নিম্ন ও মধ্যবিত্ত ভোক্তারা প্রতারিত হচ্ছেন, আর বাজারে তৈরি হচ্ছে নতুন বৈষম্য।   জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এটি সরাসরি স্বাস্থ্যঝুঁকি না হলেও খাদ্যের গুণগত মান ও অর্থনৈতিক দিক থেকে ভোক্তাদের সঙ্গে বড় ধরনের প্রতারণা।   বিশেষজ্ঞরা বলছেন, পোলট্রি খাতে এই অনিয়ম ঠেকাতে কার্যকর নজরদারি ও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। নইলে ‘সোনালি’ নামটি ধীরে ধীরে তার স্বকীয়তা হারাবে এবং ভোক্তাদের আস্থা পুরোপুরি নষ্ট হয়ে যাবে।

আক্তারুজ্জামান মে ০৪, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

বিশ্বে পারমাণবিক বিদ্যুৎ: কোন দেশে কত রিঅ্যাক্টর, উৎপাদনে কারা শীর্ষে

ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের জন্য শিগগিরই পূর্ণাঙ্গ ভিসা সেবা চালু করতে যাচ্ছে ভারত

ছবি: সংগৃহীত

অপরাধচক্রের দাপটে মোহাম্মদপুর ঢাকার সিটি অব গড

ছবি: সংগৃহীত
৮ম শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শেষ ১৪ মে

মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, ২০২৬ সালে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হবে আগামী ১৪ মে। বর্তমানে ই-এসআইএফ (e-SIF) পদ্ধতিতে তথ্য এন্ট্রি প্রক্রিয়া চলমান রয়েছে।   রোববার (৩ মে) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধুমাত্র সেই শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের সুযোগ পাবে, যারা ২০২৪ সালে ষষ্ঠ শ্রেণিতে নিবন্ধিত ছিল এবং ২০২৫ সালে সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।   বয়সসীমার ক্ষেত্রে বলা হয়েছে, শিক্ষার্থীদের ন্যূনতম বয়স ১১ বছর এবং সর্বোচ্চ ১৭ বছর হতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ২২ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে। ভুল তথ্য প্রদান করলে তার দায় সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধানকে বহন করতে হবে বলেও সতর্ক করা হয়েছে।   রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে মোট ৭৪ টাকা, যার মধ্যে ৫০ টাকা রেজিস্ট্রেশন ফি এবং ২৪ টাকা রেড ক্রিসেন্ট ফি অন্তর্ভুক্ত। ১২ মে পর্যন্ত বিলম্ব ফিসহ ফি জমা দেওয়ার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে অতিরিক্ত ৫০ টাকা যোগ হয়ে মোট ১২৪ টাকা পরিশোধ করতে হবে। সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি জমা দেওয়ার পরই শিক্ষার্থীর তথ্য আপলোড করা যাবে।   এ ছাড়া বোর্ড জানিয়েছে, স্বীকৃতিহীন কোনো মাদ্রাসা এই কার্যক্রমে অংশ নিতে পারবে না। নতুন অনুমোদিত প্রতিষ্ঠানগুলোকে বোর্ড থেকে পাসওয়ার্ড সংগ্রহ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে এর দায়ভার বোর্ড নেবে না বলেও স্পষ্টভাবে জানানো হয়েছে।

আক্তারুজ্জামান মে ০৪, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

ইলেকট্রিক বাস আমদানিতে বড় কর ছাড়, ভ্যাট থাকছে ১৫ শতাংশ

ছবি: সংগৃহীত

লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ধান-চাল সংগ্রহের ঘোষণা খাদ্য প্রতিমন্ত্রীর

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে পোশাকশ্রমিককে হত্যা, স্বামী গ্রেপ্তার

0 Comments